২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় নিটল-টাটা র‌্যালিক্রস চ্যাম্পিয়নশিপ

ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বিতীয় নিটল-টাটা র‌্যালিক্রস চ্যাম্পিয়নশিপ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2015, 10:39 PM

Updated : 22 Aug 2022, 12:02 PM

ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি গ্রাউন্ড বসুন্ধরায় এটি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে আয়োজক বাংলাদেশ মোটর স্পোর্টস।

১১ এপ্রিল এই ইভেন্টের পাশাপাশি ‘নিটল-নিলয় দশম ঢাকা মোটর শো-২০১৫’ এবং ‘ঢাকা বাইক শো-২০১৫’ অনুষ্ঠিত হবে।

রোববার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ মোটর স্পোর্টসের প্রধান নির্বাহী কর্মকর্তা সারওয়ার শাহীদ খান বলেন, “এই ইভেন্টটি বাংলাদেশকে সবধরনের মোটর স্পোর্টিংয়ের অভিজ্ঞতা দেওয়া থেকে শুরু করে দেশকে আর্ন্তজাতিক মোটর স্পোর্টিংয়ের দৃশ্যপটে নিয়ে যেতে অগ্রণী ভূমিকা রাখবে। এটি একদিনের একটি ইভেন্ট যা অনুষ্ঠিত হবে একটি সংক্ষিপ্ত অফ-রোড ট্র্যাকে।”

র‌্যালিক্রসের প্রত্যেক শ্রেণির বিজয়ীদের জন্য বিভিন্ন আর্কষণীয় পুরস্কার ও উপহার সামগ্রী থাকবে বলেও জানান তিনি।

গাড়ির ইঞ্জিনের সিসি অনুযায়ী পাচটিঁ বিভাগে শ্রেণিভুক্ত হয়ে র‌্যালি হবে। র‌্যালিক্রস চ্যাম্পিয়নশীপের টাইটেল স্পন্সর করছে নিটল-নিলয় গ্রুপ’ এবং টাটা মোটরস লিমিটেড। কো-স্পন্সর হিসেবে আছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও বসুন্ধরা গ্রুপ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নিটল-নিলয় গ্রুপের ডিরেক্টর জেনারেল এম এ মতিন, বসুন্ধরা গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আকতারুজ্জামান খান কবির।

প্রতিযোগিতাটি দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে।