২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রবির রিচার্জে  কোমল পানীয়

রবির মোবাইল ফোন গ্রাহকরা ১৯৯ টাকার স্ক্র্যাচ কার্ড কিনলে ৬০ টাকা মূল্যমানের একটি পেপসি/সেভেন আপ/মিরিন্ডা (যে কোনো একটি) পাবেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2015, 11:19 PM

Updated : 22 Aug 2022, 11:58 AM

বুধবার রবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, রবি ও ট্রান্সকম বেভারেজ লিমিটেড (টিবিএল) এই কো-ব্রান্ডেড রিচার্জ ক্যাম্পেইন চালু করেছে।

এ উপলক্ষে রবি কর্পোরেট অফিসে  সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়। রবির চিফ অপারেটিং অফিসার মাহতাব উদ্দিন আহমেদ ও ট্রান্সকম বেভারেজ লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর খুরশিদ ইরফান চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

ক্যাম্পেইন চলাকালে যত ইচ্ছা ১৯৯ টাকার স্ক্র্যাচ কার্ড রিচার্জ করে অফারটি উপভোগ করা যাবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রবির চিফ কর্পোরেট অ্যান্ড পিপল অফিসার মতিউল ইসলাম নওশাদ, ভাইস প্রেসিডেন্ট মনহারা বিজয়ভিকরমা, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট নাজির আহমেদ, ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ মেহেদী হাসান উপস্থিত ছিলেন।