২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্র্যাক ব্যাংক কর্মকর্তাদের প্রশিক্ষণ

প্রতীকীভাবে ব্যাংক কার্যক্রম পরিচালনার মাধ্যমে কর্মকর্তাদের প্রশিক্ষণ দিয়েছে ব্র্যাক ব্যাংক লিমিটেড।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2015, 09:42 PM

Updated : 22 Aug 2022, 11:58 AM

গ্রাহক সেবার মান আরও উৎকর্ষময় করতে সম্প্রতি ব্যাংকের আসাদগেট ব্র্যাঞ্চে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে বলা হয়, ব্র্যাঞ্চের ফ্রন্টলাইন কর্মকর্তাদেরকে কাজের অভিজ্ঞতা দেওয়ার জন্য এই ‘মক কর্মশালার’ আয়োজন করা হয়। অংশগ্রহণকারী কেউ গ্রাহকের ভূমিকা নিয়ে কর্মকর্তাদের কাছে বিভিন্ন সেবা নিতে আসেন।

কর্মকর্তাদের সার্ভিস ও পরিচালনা জ্ঞান, ঝুঁকি প্রশমন, কার্যকর গ্রাহকসেবা ও সার্ভিস কোয়ালিটি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রতিটি সেশন শেষ হওয়ার পর প্রশিক্ষকরা ভুল সংশোধনের উপায় সম্পর্কে কর্মকর্তাদের পরামর্শ দেন।