লেনদেন কমেছে দুই বাজারেই
টানা চারদিন পতনের পর সপ্তাহের শেষ দিন বাংলাদেশের দুই পুঁজিবাজারে সূচক সামান্য বাড়লেও কমেছে লেনদেন।
বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) হাতবদল হয়েছে ১৬৭ কোটি টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে ১৪৬ কোটি টাকা কম।
দিন শেষে এ বাজারের সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২৫ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪৬৮ পয়েন্ট হয়েছে।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএসইএক্স এদিন ৩৯ পয়েন্ট বেড়ে হয়েছে ৮ হাজার ২৯৪ পয়েন্ট।
এ বাজারে লেনদেন কমেছে ৭ কোটি টাকা, হাতবদল হয়েছে ১৫ কোটি টাকার শেয়ার।
এই হিসাবে ডিএসইতে লেনদেন কমেছে আগের দিনের তুলনায় ৪৬ শতাংশ; সিএসইতে কমেছে ৩২ শতাংশ।
বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হওয়া বিভিন্ন কোম্পানির শেয়ারের মধ্যে ১৭৮টির দাম বেড়েছে; কমেছে ৯৫টির এবং অপরিবর্তিত ছিল ৩৩টি কোম্পানির শেয়ারের দাম।
