২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সূচক কমেছে দুই বাজারেই

সপ্তাহের চতুর্থ দিনেও বাংলাদেশের দুই পুঁজিবাজারে সূচক কমেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2015, 07:25 PM

Updated : 25 Apr 2022, 01:08 PM

বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩৫ পয়েন্ট কমে ৪ হাজার ৪৪৩ পয়েন্ট হয়েছে।

ডিএসইতে এদিন হাতবদল হয়েছে ৩১৩ কোটি টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে ২৩ কোটি টাকা বেশি।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএসইএক্স এদিন ৫৭ পয়েন্ট কমে হয়েছে ৮ হাজার ২৫৫ পয়েন্ট।

এ বাজারে লেনদেন কমেছে ১ কোটি টাকা, হাতবদল হয়েছে ২২ কোটি টাকার শেয়ার।

বুধবার ডিএসইতে লেনদেন হওয়া বিভিন্ন কোম্পানির শেয়ারের মধ্যে ১০৪টির দাম বেড়েছে; কমেছে ১৬১টির এবং অপরিবর্তিত ছিল ৪২টি কোম্পানির শেয়ারের দাম।

এর আগে সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক সাত মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে। সেদিন ডিএসইএক্স ৫৮ পয়েন্ট কমে ৪ হাজার ৪৭৮ পয়েন্ট হয়।

এর আগে ২০১৪ সালের অগাস্টে সূচক এর চেয়ে কম ছিল। ৫ অগাস্ট ডিএসইএক্স ছিল ৪ হাজার ৪৭২ পয়েন্টে।

রাজনৈতিক অস্থিরতার মধ্যে গত সাড়ে তিন মাসে ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক কমেছে প্রায় ৫০০ পয়েন্ট। আর বাজার মূলধন কমেছে ১৭ হাজার কোটি টাকা।