২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোহাম্মদপুরে ‘ডেইলি শপিং’য়ের শাখা চালু

রাজধানীর মোহাম্মদপুরে চেইনশপ ‘ডেইলি শপিং’য়ের আরও দুটি বিপণনকেন্দ্র চালু করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2015, 07:46 PM

Updated : 22 Aug 2022, 11:55 AM

প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান মাহতাব উদ্দিন আহমেদ সম্প্রতি কেন্দ্র দুটির উদ্বোধন করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

নতুন শাখা দুটির অবস্থান মোহাম্মদপুরে ৩০/২২ ব্লক সি, তাজমহল রোড এবং হাউস-১৩, রোড-৬, শেখের টেকে।

এসব বিপণন কেন্দ্রে চাল, ডাল, চিনি, দুধ, ঘি, মসলা, টয়লেট্রিজ পণ্য, শিশু খাদ্য, বেভারেজ পণ্য, প্লাস্টিক পণ্যসহ নিত্য প্রয়োজনীয় সবধরণের পণ্য পাওয়া যাচ্ছে বলে জানান ডেইলি শপিং এর ব্যবস্থাপক গালিব ফাররোখ বখত্।

রাজধানীর মধ্যবাড্ডা, বনশ্রী, খিলগাঁও ও দক্ষিণ বাসাবো, শেওড়াপাড়া ও পল্লবীতেও ডেইলি শপিং এর শাখা রয়েছে।