২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রামীণফোন ও পদ্মা অয়েলের মধ্যে চুক্তি

গ্রামীণফোনের বিজনেস সলিউশনের অত্যাধুনিক এবং সাশ্রয়ী যোগাযোগ সেবা উপভোগ করতে পারবেন বাংলাদেশের পেট্রোলিয়াম পরিবেশক ও বিপণন প্রতিষ্ঠান পদ্মা অয়েলের কর্মীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2015, 07:35 PM

Updated : 22 Aug 2022, 11:55 AM

গ্রামীণফোন সম্প্রতি পদ্মা অয়েল কোম্পানির সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করে বলে সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চুক্তির আওতায় আগামী পাঁচ বছরের জন্য বিজনেস সলিউশন প্যাকেজের মাধ্যমে পরিপূর্ণ যোগাযোগ সেবা পাবে বাংলাদেশের সর্ববৃহৎ পেট্রোলিয়াম পরিবেশক ও বিপণন প্রতিষ্ঠানটি।

গ্রামীণফোনের চিফ এক্সিকিউটিভ অফিসার রাজীব শেঠী এবং পদ্মা অয়েল কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর এম এ খায়ের নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তি স্বাক্ষর করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন গ্রামীণফোনের সিসিএও মাহমুদ হোসেইন ও হেড অফ ডিরেক্ট সেলস সাজ্জাদ আলম এবং পদ্মা অয়েলের ডিজিএম (পি অ্যান্ড এ) রফিকুল হাসান, ডিজিএম (সিপিসি) আখতার উদ্দোজা ও ডিজিএম (অ্যাভিয়েশন) এনায়েত কবির চৌধুরীসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা।