দরপতনেই আছে পুঁজিবাজার
আগের সপ্তাহের ধারাবাহিকতা রেখে সপ্তাহের প্রথম দিন বাংলাদেশের দুই পুঁজিবাজারেই সূচক কমেছে।
রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২১ পয়েন্ট কমে ৪ হাজার ৫৩৬ পয়েন্ট হয়েছে।
ডিএসইতে এদিন হাতবদল হয়েছে ২৫৪ কোটি টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে ৭৪ কোটি টাকা কম।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএসইএক্স এদিন ৫৬ পয়েন্ট কমে হয়েছে ৮ হাজার ৩৭৯ পয়েন্ট।
এ বাজারে লেনদেন বেড়েছে ২ কোটি টাকা, হাতবদল হয়েছে ২১ কোটি টাকার শেয়ার।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া বিভিন্ন কোম্পানির শেয়ারের মধ্যে ৮৭টির দাম বেড়েছে; কমেছে ১৭৬টির এবং অপরিবর্তিত ছিল ৪২টি কোম্পানির শেয়ারের দাম।
