সূচক বেড়েছে ডিএসইতে
সপ্তাহের তৃতীয় দিন বাংলাদেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচক বাড়লেও সামান্য কমেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে।
মঙ্গলবার ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২৩ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬৪৯ পয়েন্ট হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জে হাতবদল হয়েছে ২৫৫ কোটি টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে ২৫ কোটি টাকা কম।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএসইএক্স এদিন ৫ পয়েন্ট কমে হয়েছে ৮ হাজার ৬১৪ পয়েন্ট।
লেনদেন কমেছে ৫০ লাখ টাকা, হাতবদল হয়েছে ২৬ কোটি টাকার শেয়ার।
মঙ্গলবার ডিএসইতে লেনদেন হওয়া বিভিন্ন কোম্পানির শেয়ারের মধ্যে ১১০টির দাম বেড়েছে; কমেছে ১৪০টির এবং অপরিবর্তিত ছিল ৫৪টি কোম্পানির শেয়ারের দাম।
