২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রবি নিয়ে এলো ম্যাজিক স্ক্র্যাচ কার্ড

ইন্টারনেট, ভয়েস ও এসএমএস’র সমন্বয়ে ম্যাজিক স্ক্র্যাচ কার্ড অফার দিচ্ছে মোবাইল ফোন অপারেটর রবি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2015, 08:41 PM

Updated : 22 Aug 2022, 11:51 AM

রোরবার অপারেটর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মোবাইল ফোন ব্যবহারের পরিবর্তিত ধারার সঙ্গে সমন্বয় করতে ম্যাজিক স্ক্র্যাচ কার্ডটি এনেছে।

অফার সম্পর্কে জানানো হয়, ম্যাজিক স্ক্র্যাচ কার্ডটি ডাটা, ভয়েস ও এসএমএস’র সমন্বয় যার মূল্য মাত্র ২৯ টাকা। স্ক্র্যাচ কার্ডটির আওতায় রয়েছে ৭৫ মেগাবাইট ইন্টারনেট, ১৫ মিনিট রবি-রবি, ১৪ মিনিট রবি-অন্য অপারেটর ও ২৯টি এসএমএস যার মেয়াদ হবে তিন দিন।

রবির যেকোনো রিটেইলার পয়েন্টে এই কার্ড পাওয়া যাবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।