২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সূচক কমেছে পুঁজিবাজারে

সপ্তাহের প্রথম দিন বাংলাদেশের দুই পুঁজিবাজারেই সূচক কমেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2015, 04:07 PM

Updated : 22 Aug 2022, 11:52 AM

রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৪০ পয়েন্ট কমে ৪ হাজার ৬২৫ পয়েন্ট হয়েছে।

ডিএসইতে এদিন হাতবদল হয়েছে ২৪৯ কোটি টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে ১৭ কোটি টাকা কম।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএসইএক্স এদিন ৫০ পয়েন্ট কমে হয়েছে ৮ হাজার ৬১৭ পয়েন্ট।

এ বাজারে লেনদেন কমেছে ৭ কোটি টাকা, হাতবদল হয়েছে ২৪ কোটি টাকার শেয়ার।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া বিভিন্ন কোম্পানির শেয়ারের মধ্যে ১০০টির দাম বেড়েছে; কমেছে ১৫৮টির এবং অপরিবর্তিত ছিল ৪৬টি কোম্পানির শেয়ারের দাম।