২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজারে সূচক বেড়েছে

সপ্তাহের চতুর্থ দিন বাংলাদেশের দুই পুঁজিবাজারেই সূচক বেড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2015, 04:40 PM

Updated : 22 Aug 2022, 11:44 AM

বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮০২ পয়েন্ট হয়েছে।

ডিএসইতে এদিন হাতবদল হয়েছে ২৫৯ কোটি টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে ১০ কোটি টাকা বেশি ।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএসইএক্স এদিন ২১ পয়েন্ট বেড়ে হয়েছে ৮ হাজার ৯৩০ পয়েন্ট।

লেনদেন কমেছে ১ কোটি টাকা, হাতবদল হয়েছে ২১ কোটি টাকার শেয়ার।

বুধবার ডিএসইতে লেনদেন হওয়া বিভিন্ন কোম্পানির শেয়ারের মধ্যে ১৩৫টির দাম বেড়েছে; কমেছে ১৪৪টির এবং অপরিবর্তিত ছিল ৩১টি কোম্পানির শেয়ারের দাম।