সূচক কমেছে পুঁজিবাজারে
সপ্তাহের দ্বিতীয় দিন বাংলাদেশের দুই পুঁজিবাজারে সূচক কমেছে।
সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৬২ পয়েন্ট কমে ৪ হাজার ৭৬৯ পয়েন্ট হয়েছে।
ডিএসইতে এদিন হাতবদল হয়েছে ২৮০ কোটি টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে ১৫ কোটি টাকা বেশি।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএসইএক্স এদিন ১১৬ পয়েন্ট কমে হয়েছে ৮ হাজার ৮৫১ পয়েন্ট। লেনদেন কমেছে ২ কোটি টাকা, হাতবদল হয়েছে ২৪ কোটি টাকার শেয়ার।
সোমবার ডিএসইতে লেনদেন হওয়া বিভিন্ন কোম্পানির শেয়ারের মধ্যে ৬৮টির দাম বেড়েছে; কমেছে ৩০৯টির এবং অপরিবর্তিত ছিল ৩৬টি কোম্পানির শেয়ারের দাম।
