২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেফার ইন্টারনেট ডে  উদযাপন গ্রামীণফোণে

‘সবাই মিলে আরও কার্যকর ইন্টারনেট তৈরি’ করার প্রতিজ্ঞা নিয়ে  ‘সেফার ইন্টারনেট ডে' উদযাপন করেছে গ্রামীণফোন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2015, 09:30 PM

Updated : 22 Aug 2022, 11:40 AM

এই উপলক্ষে অভিভাবক আর শিক্ষকদের নিয়ে  শিশু-কিশোরদের জন্য সুরক্ষিত ইন্টারনেট নিশ্চিত করতে গ্রামীণফোন আয়োজন করে একটি বিশেষ কর্মশালার।

মঙ্গলবার গ্রামীণফোন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় এই কর্মশালাটি পরিচালনা করে গ্রামীণফোনের কর্পোরেট রেসপনসিবিলিটি টিম।

বিশ্বব্যাপী প্রতি বছর প্রায় একশ'র ও বেশি দেশে সেফার ইন্টারনেট ডে উদযাপন করা হয়।  ইউরোপীয় কমিশন এবং ইউরোপজুড়ে ৩১টি জাতীয় সেফার ইন্টারনেট সেন্টার এর সহযোগিতায় এর সমন্বয়কারী হিসেবে যুগ্মভাবে দায়িত্ব পালন করে ইনসেফ ও ইনহোপ নেটওয়ার্ক।

মোবাইল এবং অনলাইন যোগাযোগ শিশুদের এবং তরুণদের জন্য অসাধারণ সুযোগ সৃষ্টি করে দেয়। তবে এর ফলে তারা ক্ষতিকারক কনটেন্ট, হয়রানি কিংবা সমপর্যায়ের কনো ক্ষতির সম্মুখীনও হতে পারে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “গ্রামীণফোনের সেফার ইন্টারনেট উদ্যোগের লক্ষ্য হচ্ছে ইন্টারনেট যেন শুধু ইতিবাচক সুযোগই সৃষ্টি করে, হয়রানির নয়।”