সূচক-লেনদেন বেড়েছে পুঁজিবাজারে
সপ্তাহের দ্বিতীয় দিন বাংলাদেশের দুই পুঁজিবাজারে বেড়েছে সূচক ও লেনদন।
সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১১ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭১৩ পয়েন্ট হয়েছে।
ডিএসইতে এদিন হাতবদল হয়েছে ২৬৮ কোটি টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে ৪৬ কোটি টাকা বেশি।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএসইএক্স এদিন ২৩ পয়েন্ট বেড়ে হয়েছে ৮ হাজার ৭৪৪ পয়েন্ট। লেনদেন বেড়েছে ৪ কোটি টাকা, হাতবদল হয়েছে ২৩ কোটি টাকার শেয়ার।
সোমবার ডিএসইতে লেনদেন হওয়া বিভিন্ন কোম্পানির শেয়ারের মধ্যে ১৪৩টির দাম বেড়েছে; কমেছে ১১৯টির এবং অপরিবর্তিত ছিল ৪৯টি কোম্পানির শেয়ারের দাম।
