সূচক বাড়লেও কমেছে লেনদেন
সপ্তাহের প্রথম দিনে দেশের দুই পুঁজিবাজারে সূচক বাড়লেও লেনদেন কমেছে।
রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৭ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭০২ পয়েন্ট হয়েছে।
ডিএসইতে এদিন হাতবদল হয়েছে ২২১ কোটি টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে ৪০ কোটি টাকা কম।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএসইএক্স এদিন ১৪ পয়েন্ট বেড়ে হয়েছে ৮ হাজার ৭২১ পয়েন্ট।
সিএসইতে লেনদেন কমেছে ১৩ কোটি টাকা, হাতবদল হয়েছে ১৯ কোটি টাকার শেয়ার।
রোববার ডিএসইতে লেনদেন হওয়া বিভিন্ন কোম্পানির শেয়ারের মধ্যে ১৫৫টির দাম বেড়েছে; কমেছে ১০২টির এবং অপরিবর্তিত ছিল ৫২টি কোম্পানির শেয়ারের দাম।
