পুঁজিবাজারে সূচক বেড়েছে
সপ্তাহের শেষ দিনে বাংলাদেশের দুই পুঁজিবাজারে সূচক বেড়েছে।
বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১২ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬৬৮ পয়েন্ট হয়েছে।
ডিএসইতে এদিন হাতবদল হয়েছে ২০৪ কোটি টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে ৯ কোটি টাকা বেশি।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএসইএক্স এদিন ৩৬ পয়েন্ট বেড়ে হয়েছে ৮ হাজার ৬৭৯ পয়েন্ট।
সিএসইতে লেনদেন কমেছে ১ কোটি টাকা, হাতবদল হয়েছে ১৬ কোটি টাকার শেয়ার।
বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হওয়া বিভিন্ন কোম্পানির শেয়ারের মধ্যে ১৪৩টির দাম বেড়েছে; কমেছে ১০৫টির এবং অপরিবর্তিত ছিল ৫৭টি কোম্পানির শেয়ারের দাম।
