লেনদেনের সঙ্গে সূচকও কমেছে পুঁজিবাজারে
সপ্তাহের প্রথম দিনে দেশের দুই পুঁজিবাজারেই সূচক ও লেনদেন কমেছে
রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৬৯ পয়েন্ট কমে ৪ হাজার ৬৫৫ পয়েন্ট হয়েছে।
ডিএসইতে এদিন হাতবদল হয়েছে ১৮৫ কোটি টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে ২২ কোটি টাকা কম।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএসইএক্স এদিন ১২২ পয়েন্ট কমে হয়েছে ৮ হাজার ৬১৪ পয়েন্ট।
লেনদেন কমেছে ২ কোটি টাকা, হাতবদল হয়েছে ১৬ কোটি টাকার শেয়ার।
রোববার ডিএসইতে লেনদেন হওয়া বিভিন্ন কোম্পানির শেয়ারের মধ্যে ৪১টির দাম বেড়েছে; কমেছে ২৪৭টির এবং অপরিবর্তিত ছিল ২০টি কোম্পানির শেয়ারের দাম।
