২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাজারে হুয়াইয়ের নতুন হ্যান্ডসেট

বাংলাদেশের বাজারে নতুন মোবাইল হ্যান্ডসেট নিয়ে এসেছে চীনের যোগাযোগ প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান হুয়াই।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2015, 04:52 PM

Updated : 22 Aug 2022, 11:33 AM

রোববার প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার থেকে বাজারে আসা এই হ্যান্ডসেটটির দাম ১২ হাজার ৭৫০ টাকা রাখা হয়েছে।

পাশাপাশি গ্রাহকরা প্রথম সাত দিনের মধ্যে বাজারে আসা ‘অনার হলি’ হ্যান্ডসেটটি কিনলে একটি ব্লু-টুথ হেডসেট গ্রাহকরা বিনামূল্যে পাবেন বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

নতুন প্রযুক্তির অনার হলি সেটে অ্যান্ড্রয়েড ৪.৪ কিটক্যাট সফটওয়্যারের পাশাপাশি হুয়াইয়ের নিজস্ব ‘ইমোশন ইউজার ইন্টারফেস’ রাখা হয়েছে।

এর রয়েছে ৫ ইঞ্চি এইচডি ডিসপ্লে এলসিডি (৭২০*১২৮০ পিক্সেল), ডিসপ্লেটির পিক্সেল ঘনত্ব ২৯৪ পিপিআই। নতুন এই সেটটিতে রয়েছে ১.৩ কোয়াড-কোর প্রসেসর এবং ১ জিবি র্যা ম।

তাছাড়া ‘অনার হলি’ সেটটিতে সংযুক্ত করা হয়েছে ডুয়েল সিম (ডব্লিউসিডিএমএ + জিএসএম) এবং ১৬ জিবি বিল্ট-ইন মেমরি সুবিধা।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিল্ট ইন মেমরি সুবিধা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ৩২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

হুয়াই অনার হলিতে রয়েছে এলইডি ফ্ল্যাশ ও বিএসআই সেন্সরসহ ৮ মেগাপিক্সেল অটোফোকাস রিয়ার ক্যামেরা এবং ২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

রিয়ার ক্যামেরাটিতে প্যানোরমিক মোড, বিউটি মোড, এইচডিআর মোড, কন্টিনিউয়াস শট এবং সিন মোড রয়েছে।

হ্যান্ডসেটটিতে রয়েছে ২০০ এমএএইচ ব্যাটারি। এতে রয়েছে ব্লু-টুথ ৪.০, ওয়াইফাই, মাইক্রো ইউএসবি, জিপিআরএস/ ইডিজিই, ডিএলএনএ, এন্ড থ্রিজি।

এতে জি-সেন্সর, প্রক্সিমিটি সেন্সর এবং অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর রয়েছে।