রবির বিশেষ কর্পোরেট সার্ভিস অটবি কর্মকর্তাদের
আসবাব প্রস্তুতকারক ও সরবরাহকারী প্রতিষ্ঠান অটবির কর্মকর্তাদের সাশ্রয়ী মূল্যে বিশেষ কর্পোরেট সার্ভিস দেবে মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড।
রাজধানীর গুলশানের অটবি সেন্টারে বৃহস্পতিবার এ বিষয়ে দ্বি-পক্ষীয় চুক্তি হয়। চুক্তিতে সই করেন রবি এমডি ও সিইও সুপুন বীরাসিংহে এবং অটবির ম্যানেজিং ডিরেক্টর অনিমেষ কুন্ডু।
চুক্তি অনুযায়ী, অটবির কর্মকর্তারা সাশ্রয়ী মূল্যে রবির কর্পোরেট পোস্টপেইড সংযোগসহ ৩.৫জি ইন্টারনেট প্যাকেজ, কর্পোরেট সল্যুশন ও ভ্যালু অ্যাডেড সার্ভিস উপভোগ করতে পারবেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রবি’র এন্টারপ্রাইজ বিজনেসের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আদিল হোসেন ও জিএম কাজী মো. ওজাইর এবং অটবি’র ডিরেক্টর সোহানা নূর, চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ কামরুজ্জামান ও চিফ এইচআরএম অফিসার রানা কায়সার আহমেদ উপস্থিত ছিলেন।
