২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লেনদেনের সঙ্গে সূচক কমেছে পুঁজিবাজারে

সপ্তাহের তৃতীয় দিন বাংলাদেশের দুই পুঁজিবাজারেই সূচক কমেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2015, 05:22 PM

Updated : 22 Aug 2022, 11:31 AM

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১০ পয়েন্ট কমে ৪ হাজার ৮৫৭ পয়েন্ট হয়েছে।

ডিএসইতে এদিন হাতবদল হয়েছে ২৪৭ কোটি টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে ৩৮ কোটি টাকা কম।

আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএসইএক্স এদিন ৩৩ পয়েন্ট কমে হয়েছে ৯ হাজার ০০৬ পয়েন্ট।

লেনদেন কমেছে ৪ কোটি টাকা, হাতবদল হয়েছে ২৫ কোটি টাকার শেয়ার।

মঙ্গলবার ডিএসইতে লেনদেন হওয়া বিভিন্ন কোম্পানির শেয়ারের মধ্যে ৭৯টির দাম বেড়েছে; কমেছে ১৮৭টির এবং অপরিবর্তিত ছিল ৪৪টি কোম্পানির শেয়ারের দাম।