২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে ‘ডেইলি শপিং’য়ের দুটি নতুন আউটলেট

নিত্য প্রয়োজনীয় গৃহস্থালি পণ্য সাশ্রয়ী মূল্যে সরবরাহ করতে রাজধানীতে আরও দুটি বিপণন কেন্দ্র চালু করল চেইনশপ ডেইলি শপিং।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2015, 11:04 PM

Updated : 22 Aug 2022, 11:30 AM

সম্প্রতি শেওড়াপাড়ায় ৭৭৫, বেগম রোকেয়া সরণিতে এবং পল্লবীতে নতুন কেন্দ্রগুলো চালু করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় প্রতিষ্ঠানটি।

প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান মাহ্তাবউদ্দিন আহম্মেদ বিপণন কেন্দ্রগুলো উদ্বোধন করেন।

চাল, ডাল, চিনি, দুধ, ঘি, মসলা, টয়লেটট্রিজ পণ্য, শিশু খাদ্য, বেভারেজ পণ্য, প্লাস্টিক পণ্যসহ নিত্য প্রয়োজনীয় সবধরনের পণ্য পাওয়া যাবে এদুটি বিপণন কেন্দ্রে।