২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজারে সূচক কমলেও বেড়েছে লেনদেন

সপ্তাহের দ্বিতীয় দিন বাংলাদেশের দুই পুঁজিবাজারেই সূচক কমেছে বেড়েছে লেনদেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2015, 06:52 PM

Updated : 22 Aug 2022, 11:30 AM

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৫০ পয়েন্ট কমে ৪ হাজার ৮৬৭ পয়েন্ট হয়েছে।

এ বাজারে হাতবদল হয়েছে ২৮৫ কোটি টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে ৩৪ কোটি টাকা বেশি।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএসইএক্স এদিন ৯৯ পয়েন্ট কমে হয়েছে ৯ হাজার ৩৯ পয়েন্ট।

চট্টগ্রামে লেনদেন বেড়েছে ১৩ কোটি টাকা; হাতবদল হয়েছে ২৯ কোটি টাকার শেয়ার।

ডিএসইতে লেনদেন হওয়া বিভিন্ন কোম্পানির শেয়ারের মধ্যে ৪৪টির দাম বেড়েছে; কমেছে ২৩২টির এবং অপরিবর্তিত ছিল ২৮টি কোম্পানির শেয়ারের দাম ।