২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘আনলিমিটেড’ অফার আনল রবি

নতুন প্রি-পেইড গ্রাহকদের জন্য অ্যাকুইজিশন ও বন্ধ সংযোগ চালু করলে উইন-ব্যাক অফার এনেছে মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2015, 10:49 PM

Updated : 22 Aug 2022, 11:30 AM

নতুন ও নীরব গ্রাহকরা ১৮ বা ৬৮ টাকা রিচার্জ করলে ‘আনলিমিটেড’ ভয়েস, এসএমএস ও ইন্টারনেটের বোনাস উপভোগ করতে পারবেন বলে রোববার রবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

রবি জানিয়েছে, প্রতিটি কল করা ও এসএমএস পাঠানোর পর গ্রাহকরা আরও এক মিনিট ও একটি এসএমএস ফ্রি পাবেন। এছাড়া যে কোনো রেগুলার ইনটারনেট প্যাক (৪ মেগাবাইট ও ২৫ মেগাবাইট ইন্টারনেট প্যাক ছাড়া) কিনলে ৫০% বোনাস পাবেন গ্রাহকরা।

বর্তমান প্রি-পেইড গ্রাহকরাও ১৮ বা ৬৮ টাকা (ট্যারিফ হবে সারা দিন-রাত প্রতি ১০ সেকেন্ডে ১৫ পয়সা) রিচার্জ করার পর *৮৯৯৯*৪# (মাইগ্রেশন কোড) নাম্বারে ডায়াল করে আনলিমিটেড বোনাস অফারটি নিতে পারবেন।

আনলিমিটেড বোনাস ও স্পেশাল কল রেটের মেয়াদ ১৮ টাকা রিচার্জে ৭ দিন (রিচার্জের দিন থেকে) এবং ৬৮ টাকা রিচার্জে ৩০ দিন (রিচার্জের দিন থেকে)।

আগ্রহী গ্রাহকরা  www.robi.com.bd  ev www.facebook.com/RobiFanz   সাইটটি ভিজিট করে অফারটি সম্পর্কে বিস্তারিত জানতে পারেবন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।