২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সূচক বেড়েছে পুঁজিবাজারে

সপ্তাহের তৃতীয় দিন মঙ্গলবার বাংলাদেশের দুই পুঁজিবাজারে বেড়েছে সূচক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2015, 06:30 PM

Updated : 22 Aug 2022, 11:28 AM

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৩ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯৭০ পয়েন্ট হয়েছে।

ডিএসইতে এদিন হাতবদল হয়েছে ৪০৫ কোটি টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে ১২ কোটি টাকা কম।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএসইএক্স এদিন ২৪ পয়েন্ট বেড়ে হয়েছে ৯ হাজার ২৪১ পয়েন্ট। হাতবদল হয়েছে ৩১ কোটি টাকার শেয়ার।

মঙ্গলবার ডিএসইতে লেনদেন হওয়া বিভিন্ন কোম্পানির শেয়ারের মধ্যে ১৬৩টির দাম বেড়েছে; কমেছে ১১৬টির এবং অপরিবর্তিত ছিল ৩২টি কোম্পানির শেয়ারের দাম।