পুঁজিবাজারে সূচক কমেছে
সপ্তাহের প্রথম দিনে দেশের দুই পুঁজিবাজারে সূচক কমেছে।
রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২৫ পয়েন্ট কমে ৪ হাজার ৯৪৪ পয়েন্ট হয়েছে।
ডিএসইতে এদিন হাতবদল হয়েছে ৩০৮ কোটি টাকার শেয়ার, যা বৃহস্পতিবারের চেয়ে ১৪ কোটি টাকা বেশি ।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএসইএক্স এদিন ৩০ পয়েন্ট কমে হয়েছে ৯ হাজার ১৯৪ পয়েন্ট।
লেনদেন কমেছে এক কোটি টাকা, হাতবদল হয়েছে ২৭ কোটি টাকার শেয়ার।
রোববার ডিএসইতে লেনদেন হওয়া বিভিন্ন কোম্পানির শেয়ারের মধ্যে ১১১টির দাম বেড়েছে; কমেছে ১৪৯টির এবং অপরিবর্তিত ছিল ৪৫টি কোম্পানির শেয়ারের দাম।
