২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৮০০ কর্মী ছাঁটাই করবে কোকা-কোলা

প্রায় ৩০০ কোটি ডলার খরচ কমাতে বিশ্বজুড়ে এক হাজার ৮০০ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে কোকা-কোলা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2015, 12:45 PM

Updated : 22 Aug 2022, 11:26 AM

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের আটলান্টাভিত্তিক কোমল পানীয় উৎপাদক প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে জানায়, ইতোমধ্যে কর্মীদের এ বিষয়টি জানানো শুরু হয়েছে এবং ছাঁটাইয়ের প্রক্রিয়াটি আসছে মাসগুলোতে সম্পন্ন হবে।

কোকা-কোলা বলেছে, “ছাঁটাই প্রক্রিয়ায় কর্মীদের প্রতি ন্যায়সঙ্গত ও দায়বদ্ধ আচরণ এবং যথার্থ ক্ষতিপূরণ দেওয়ার ব্যাপারে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”  

বিশ্বজুড়ে কোকা-কোলার বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেন প্রায় এক লাখ ৩০ হাজার কর্মী।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের কোমল পানীয়ের বাজারে মন্দা যাচ্ছে, যার প্রভাব পড়েছে কোকা-কোলা উপরও।

আর এ বিবেচনাতেই গত অক্টোবরে প্রতিষ্ঠানটি ২০১৯ সালের মধ্যে ৩০০ কোটি ডলার খরচ কমানোর পরিকল্পনার কথা জানিয়েছিল।

২০১৪ সালে প্রথম নয়মাসে ৬৩০ কোটি ডলার নিট আয় হয়েছে কোকা-কোলার, যা তার আগের বছরের একই সময়ের তুলনায় সাড়ে ৭ শতাংশ কম।

এছাড়া ওই প্রতিষ্ঠানটির পরিচালন আয় ছিল ৩৫১ কোটি ডলার, যেটি তার আগের বছরের তুলনায় ২ শতাংশ কম।