২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজারে সূচক ও লেনদেন বেড়েছে

সপ্তাহের তৃতীয় দিন সূচক ও লেনদেন বেড়েছে দুই পুঁজিবাজারেই।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2015, 03:46 PM

Updated : 22 Aug 2022, 11:25 AM

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৪৩ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯৭০ পয়েন্ট হয়েছে।

ডিএসইতে এদিন হাতবদল হয়েছে ৩২০ কোটি টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে ১১৬ কোটি টাকা বেশি ।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএসইএক্স এদিন ৮৪ পয়েন্ট বেড়ে হয়েছে ৯ হাজার ২১৬ পয়েন্ট।

এই বাজারে লেনদেন বেড়েছে ১০ কোটি টাকা, হাতবদল হয়েছে ২৫ কোটি টাকার শেয়ার।

মঙ্গলবার ডিএসইতে লেনদেন হওয়া বিভিন্ন কোম্পানির শেয়ারের মধ্যে ১৯১টির দাম বেড়েছে; কমেছে ৭৪টির এবং অপরিবর্তিত ছিল ৪৪টি কোম্পানির শেয়ারের দাম।