২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন বছরে সূচক বেড়েছে পুঁজিবাজারে

ইংরেজি নববর্ষের প্রথম দিনে দেশের দুই পুঁজিবাজারে সূচক বেড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2015, 06:29 PM

Updated : 22 Aug 2022, 11:22 AM

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৭৬ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯৪২ পয়েন্ট হয়।

ডিএসইতে এদিন হাতবদল হয়েছে ২২৮ কোটি টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে ৩৭ কোটি টাকা কম ।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক সিএসইএক্স ১০৭ পয়েন্ট বেড়ে হয়েছে ৯ হাজার ১৬৬ পয়েন্ট।

সিএসইতে লেনদেন কমেছে ৪১ কোটি টাকা; হাতবদল হয়েছে ২১ কোটি টাকার শেয়ার।

বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হওয়া বিভিন্ন কোম্পানির শেয়ারের মধ্যে ২২৬টির দাম বেড়েছে; কমেছে ৫৮টির এবং অপরিবর্তিত ছিল ২৪টি কোম্পানির শেয়ারের দাম।