২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বুধবার বন্ধ থাকছে ব্যাংকে লেনদেন

বরাবরের মতোই খ্রিস্টীয় বছরের শেষ দিন ৩১ ডিসেম্বর বন্ধ থাকছে সব বাণিজ্যিক ব্যাংকে লেনদেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2014, 09:23 PM

Updated : 22 Aug 2022, 08:11 PM

ব্যাংক বন্ধ থাকার কারণে বুধবার ঢাকা ও চটগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেনও বন্ধ থাকবে।

তবে ‘ব্যাংক হলিডের’ এই দিনে বাংলাদেশ ব্যাংকসহ সব ব্যাংকের প্রধান কার্যালয় ও শাখা খোলা রাখা হবে।

৩১ ডিসেম্বর ব্যাংকগুলো বছরের আর্থিক হিসাব শেষ করে। এদিনে বিভিন্ন শাখা থেকে পাঠানো হিসাব একত্রিত করে বার্ষিক আর্থিক হিসাব বিবরণী বা ব্যালান্স শিট প্রস্তুত করা হয়।

Image
ব্যাংকে লেনদেন (ফাইল ছবি)

ব্যাংকে লেনদেন (ফাইল ছবি)

হিসাব মিলাতে ব্যস্ত কর্মকর্তারা কোনো ধরনের লেনদেন করেন না। আর শেয়ারবাজারের সব লেনদেন যেহেতু ব্যাংকের সঙ্গে, তাই স্টক এক্সচেঞ্জে লেনদেনও বন্ধ রাখা হয়।

প্রতি বছরের ৩১ ডিসেম্বরের মতো ১ জুলাইও ‘ব্যাংক হলিডে’ থাকে। ৩০ জুন অর্ধ-বার্ষিক ব্যালেন্স শিট প্রস্তুতের পর ১ জুলাই আর লেনদেন করা হয় না।

তবে ৩১ ডিসেম্বর সব শাখা খোলা রাখা হলেও ১ জুলাই বেশিরভাগ শাখা বন্ধ থাকে। সেদিন শুধু যেসব শাখার হিসাব শেষ হয় না, সেসব শাখা এবং আঞ্চলিক ও প্রধান কার্যালয় খোলা থাকে।