নরসিংদীর শিবপুরে মার্সেলের বিক্রয় কেন্দ্র
নরসিংদী শিবপুর বাজারে মেসার্স জাপান ইলেকট্রনিক্স এন্ড মোটরস্ নাম দিয়ে নতুন বিপণন কেন্দ্র চালু করেছে মার্সেল ব্রান্ড।
সব ধরনের ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, অটোমোবাইল এবং হোম অ্যাপ্লায়েন্স পণ্য এই বিপণন কেন্দ্রে পাওয়া যাবে বলে সম্প্রতি কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।
মার্সেলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর চিত্রনায়ক আমিন খান ও স্থানীয় সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লা নতুন বিক্রয় কেন্দ্রটি উদ্বোধন করেন।
