লাফার্জ সুরমার উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা
সুনামগঞ্জের ছাতকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালনা করেছে লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেড।
সোমবার প্রতিষ্ঠানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, জেলার বাংলাবাজার ইউনিয়নে ওই সেবা কার্যক্রম পরিচালিত হয়। এই সেবা কার্যক্রমে সার্বিক সহযোগিতা দিয়েছে মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতাল।
তিন দিনব্যপী এই ক্যাম্পে প্রায় ১৫০০ জন রোগী চক্ষু বিশেষজ্ঞের কাছ সেবা গ্রহণ করেন।
এর আগে ছাতকে লাফার্জ সুরমা সিমেন্ট প্ল্যান্টের কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার এবং নরসিংহপুর ইউনিয়নে একই ধরনের ক্যাম্প পরিচালনা করা হয়।
নরসিংহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান এবং বাংলাবাজার উপজেলা চেয়ারম্যান ইদ্রিস আলী নিজ নিজ এলাকায় সেবা কার্যক্রমর উদ্বোধন করেন।
