২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সূচক সামান্য বেড়েছে পুঁজিবাজারে

সপ্তাহের দ্বিতীয় দিনে বাংলাদেশের দুই পুঁজিবাজারে সূচকে বেড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2014, 04:48 PM

Updated : 22 Aug 2022, 08:03 PM

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯৩১ পয়েন্ট হয়েছে।

ডিএসইতে এদিন হাতবদল হয়েছে ৪২৬ কোটি টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে ৪৩ কোটি টাকা বেশি ।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএসইএক্স এদিন ১২ পয়েন্ট বেড়ে হয়েছে ৯ হাজার ২৭৪ পয়েন্ট।

এ বাজারে লেনদেন কমেছে ১২ কেটি টাকা; হাতবদল হয়েছে ৩২ কোটি টাকার শেয়ার।

সোমবার ডিএসইতে লেনদেন হওয়া বিভিন্ন কোম্পানির শেয়ারের মধ্যে ১৬০টির দাম বেড়েছে; কমেছে ১০৭টির এবং অপরিবর্তিত ছিল ৩৭টি কোম্পানির শেয়ারের দাম।