সীমান্ত স্কয়ারে বাংলালিংক কাস্টমার কেয়ার সেন্টার
মোবাইল ফোন অপারেটর বাংলালিংক রাজধানীর সীমান্ত স্কয়ারে (রাইফেল স্কয়ার) নতুন একটি কাস্টমার কেয়ার সেন্টার চালু করেছে।
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় প্রতিষ্ঠানটি।
এই কাস্টমার কেয়ার সেন্টারে গ্রাহকদের জন্য সিম রিপ্লেসমেন্ট, থ্রিজি সম্পর্কিত তথ্য, বিক্রি, আইআর অ্যাক্টিভেশন, আই-টপ আপ, বিল পেমেন্ট, আইটেমাইজড বিলসহ ৫০টিরও বেশি সেবা দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বাংলালিংকের কাস্টমার কেয়ার ডিরেক্টর এরশাদ হোসেইন খান, কাস্টমার কেয়ার সহকারী ডিরেক্টর শওকাত আনোয়ার, হেড অফ প্লানিং অ্যান্ড ডেভলপমেন্ট (কাস্টমার কেয়ার ডিভিশন) মনজুর আহমেদ চৌধুরীসহ উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এরশাদ হোসেইন খান বলেন, “বাংলালিংক ‘নতুন কিছু করো’ স্লোগানে জীবনের নতুন উদ্যোগ শুরুতে সবার জন্যে যোগাযোগ ব্যবস্থায় বিশ্বাস করে, তারই ধারাবাহিকতায় ধানমন্ডি রাইফেল স্কয়ারে বাংলালিংকের কাস্টমার কেয়ার সেন্টার উদ্বোধন করা হয়েছে গ্রাহকদের সর্বোৎকৃষ্ট মানের সেবা দেওয়ার লক্ষ্যে।”
