বাজারে মি. নুডলসের নতুন পণ্য
প্রাণ এগ্রো লিমিডেটের মি. নুডল্স গ্রুপ ভিন্ন স্বাদের পণ্য ‘এগ নুডলস’ বাজারজাত শুরু করেছে।
প্রাণ এগ্রো লিমিটেডের নুডল্স গ্রুপের পরিবেশক সম্মেলনে ‘এগ নুডল্স’ বাজারজাতকরণের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় বলে বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় কোম্পানিটি।
প্রাণ এগ্রো লিমিটেডের ক্যাটাগরি মার্কেটিং ম্যানেজার তোষন পাল জানান, ১৮০ গ্রাম ‘এগ নুডল্স’ প্রতি প্যাকের মূল্য রাখা হয়েছে ১৮ টাকা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রাণ এগ্রো লিমিটেডের চিফ অপারেটিং অফিসার শেখ সাজ্জাদ হোসেন, ডিজিএম সেলস্ আহম্মেদ হালিম, মি. নুডল্স এর ব্র্যান্ড ম্যানেজার রিয়াদুল ইসলামসহ উর্দ্ধতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
