২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনক্সের সঙ্গী হলেন বেসিস সভাপতি শামীম আহসান

বাংলাদেশে প্রযুক্তি, ইন্টারনেট ও মিডিয়া খাতে বিনিয়োগের জন্য ২০ কোটি মার্কিন ডলারের তহবিল নিয়ে নামছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিভিত্তিক প্রতিষ্ঠান ফেনক্স ভেঞ্চার ক্যাপিটাল।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2014, 04:11 PM

Updated : 22 Aug 2022, 08:01 PM

এর মাধ্যমে বাংলাদেশে সর্বপ্রথম কোনো সিলিকন ভ্যালিভিত্তিক ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানির ব্যবসা কার্যক্রমের সূচনা হচ্ছে।

অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) সভাপতি শামীম আহসান যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালির  ভেঞ্চার ক্যাপিটাল ফেনক্স ভেঞ্চার ক্যাপিটালের জেনারেল পার্টনার হিসেবে যোগ দিয়েছেন।

Image
ছবি: শামীম আহসান

ছবি: শামীম আহসান

মঙ্গলবার ফেনক্স ভেঞ্চার ক্যাপিটাল বাংলাদেশ কার্যালয়ের  এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ফেনক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা আনিস উজ্জামান বলেন, “ফেনক্স ভেঞ্চার ক্যাপিটাল বাংলাদেশে আইসিটি সেক্টরে বিনিয়োগের জন্য ফান্ড তৈরি করছে, যা সিলিকন ভ্যালির অত্যাধুনিক ও উন্নত পদ্ধতি প্রণয়নে অগ্রণী ভূমিকা পালন করবে। ফেনক্স ভেঞ্চার ক্যাপিটাল বাংলাদেশি উদ্যোক্তাদের আন্তর্জাতিক নেটওয়ার্কের আওতায় আনতে সহায়তা করবে।”

শামীম আহসান বলেন, “এই অংশীদারিত্ব ‘ওয়ান বাংলাদেশের’ রূপকল্প বাস্তবায়নে সহায়তা করবে এবং ফেনক্সের পরামর্শ, আন্তর্জাতিক নেটওয়ার্ক ও আর্থিক সহায়তার মাধ্যমে দেশি আইটি প্রতিষ্ঠানগুলো আন্তর্জাতিক বাজারে প্রবেশ করতে পারবে এবং লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরিত হতে পারবে।”

বাংলাদেশের একজন তথ্যপ্রযুক্তি উদ্যোক্তা শামীম আহসান এখনই ডটকম, ইজেনারেশন লিমিটেড, বেঞ্চমার্ক ইজেনারেশন লিমিটেড ও এলিমেন্ট ফাইভের সহপ্রতিষ্ঠাতা।

Image
ছবি: আনিস উজ্জামান

ছবি: আনিস উজ্জামান

ফেনক্স ভেঞ্চার ক্যাপিটাল ২০১১ সাল থেকে বিশ্বের বিভিন্ন দেশে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে। কোম্পানিটি বিভিন্ন বহুজাতিক প্রতিষ্ঠান ও নতুন প্রতিষ্ঠিত ব্যবসা প্রতিষ্ঠানে এন্টারপ্রাইজ পার্টনারশিপে সহায়তা করে থাকে।

ফেনক্স নতুন প্রতিষ্ঠিত ব্যবসা কার্যক্রমে সহায়তার পাশাপাশি তাদের নতুন আন্তর্জাতিক বাজারে প্রবেশসহ বিভিন্ন ক্ষেত্রে সহায়তা দিয়ে থাকে।