২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্যামসাংয়ের তৃতীয় প্রজন্মের এসি

দেশের বাজারে তৃতীয় প্রজন্মের এয়ার কন্ডিশনার নিয়ে এসেছে স্যামসাং ইলেকট্রনিকস।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2014, 07:12 PM

Updated : 22 Aug 2022, 07:50 PM

সম্প্রতি কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্যামসাং ডিভিএমএস নামের এই এসিতে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে বিদ্যুৎ খরচ কমাবে।

“এতে আছে ডুয়োল ইনভারটর কমপ্রেসর, অত্যাধুনিক ভ্যাপর ইনজেকশন সিস্টেম যা বিদ্যুৎ খরচ কমাতে সাহায্য করে।”

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, নতুন ধরনের এই এসির অটো কমিশনিং অ্যান্ড ম্যানেজমেন্ট (এসিএম) এবং ওয়াইফাই মনিটরিং সিস্টেমের সঙ্গে কম্প্রেসরের স্থায়ীত্ব এবং তেল সংরক্ষণের ক্ষমতা বৃদ্ধি পায়। একই সঙ্গে থাকে সেলফ ডায়াগনসিস এবং অটোমেটিক ডাটা ব্যাকআপ রয়েছে এই এসির।