২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোনাইমুড়ীতে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের নতুন শাখা

নোয়াখালীর  সোনাইমুড়ীতে ১৪৪তম শাখা চালু করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2014, 11:16 PM

Updated : 22 Aug 2022, 07:50 PM

সোমবার ব্যাংকটির চেয়ারম্যান এম এ হাসেম ওই শাখাটি উদ্বোধন করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে জানানো হয়, উদ্বোধনী অনুষ্ঠানে ইউসিবিএলের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আলী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মীর্জা মাহমুদ রফিকুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।