সেলেসটিয়াল টেকের সেমিনার
সরকারি ও বেসরকারি অবকাঠামো নির্মাণ প্রতিষ্ঠানের কর্মকর্তার নিয়ে প্রযুক্তি বিষয়ক সেমিনার আয়োজন করেছে সেলেসটিয়াল টেক।
সম্প্রতি রাজধানীর সোনারগাঁও হোটেল `লেইকা টেকনোলজি আপডেট’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে আরো বলা হয়, সেমনিারে ০৭ জন বিশেষজ্ঞ ভূগোল, উচ্চ পর্যায়ের জরিপ, নির্মানাধীন সরঞ্জাম, ভৌগলিক অবস্থান বিষয়ক প্রযুক্তিবিদ্যা সমাধান নিয়ে তথ্য উপস্থাপন করেন।
এছাড় টোটাল স্টেশন, আরটিকে জিএনএসএস, লেজার স্ক্যানার, লেজার ডিসট্যান্স মিটার, ডিজিটাল লেভেল মেশিন এবং বায়ুবাহিত ক্যামেরাসহ সর্বশেষ পণ্যসমূহের প্রদর্শন করা হয় সেখানে।
স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর মন্ত্রনালয়, বাংলাদেশ ভূ-তাত্ত্বিক জরিপ অধিদপ্তর, পানি উন্নয়ন বোর্ডসহ ২৭টি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ৮০ জন সদস্য সেমিনারে অংশ নেয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
