লেনদেন বাড়লেও সূচক কমেছে পুঁজিবাজারে
সপ্তাহের চতুর্থ দিনে বাংলাদেশের দুই পুঁজিবাজারে সূচক বাড়লেও কমেছে লেনদেন।
বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৪৮ পয়েন্ট কমে ৫ হাজার ১৭ পয়েন্ট হয়েছে।
ডিএসইতে এদিন হাতবদল হয়েছে ৭৪৪ কোটি টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে ৬৩ কোটি টাকা বেশি।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএসইএক্স এদিন ৭৮ পয়েন্ট কমে হয়েছে ৯ হাজার ৪২৭ পয়েন্ট।
এ বাজারে লেনদেন বেড়েছে ৪ কেটি টাকা; হাতবদল হয়েছে ৫৯ কোটি টাকার শেয়ার।
বুধবার ডিএসইতে লেনদেন হওয়া বিভিন্ন কোম্পানির শেয়ারের মধ্যে ১১১টির দাম বেড়েছে; কমেছে ১৫৯টির এবং অপরিবর্তিত ছিল ৩৮টি কোম্পানির শেয়ারের দাম।
গত সপ্তাহ শেষে ডিএসইতে সূচক বেড়েছিল ১৯ পয়েন্ট, দৈনিক গড়ে লেনদেন হয়েছিল ৫৫৪ কোটি টাকা।
আর সিএসইতে সূচক বেড়েছিল ২৩ পয়েন্ট ও দৈনিক গড়ে লেনদেন হয়েছিল ৪১ কোটি টাকা
