২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লেনদেন বেড়েছে পুঁজিবাজারে

সপ্তাহের তৃতীয় দিনে বাংলাদেশের দুই স্টক এক্সচেঞ্জে লেনদেন বেড়েছে, তবে কমেছে সূচক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2014, 06:23 PM

Updated : 22 Aug 2022, 07:18 PM

মঙ্গলবার দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স ৫ হাজার ২৯৩ পয়েন্টে দাঁড়ায়, যা আগের দিনের চেয়ে ১৭ পয়েন্ট কম।

সূচক পুনর্বিন্যাসের পর ২০১৩ সালের ২৭ জনুয়ারি ৪ হাজার ৫৬ পয়েন্ট নিয়ে এ সূচকের যাত্রা শুরু হয়েছিল।

ডিএসইতে এদিন হাতবদল হয়েছে ১০৯৮ কোটি টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে ৯১ কোটি টাকা বেশি।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএসইএক্স এদিন ৩৬ পয়েন্ট কমে হয়েছে ৯ হাজার ৯৩৬ পয়েন্ট।

এ বাজারে লেনদেন বেড়েছে প্রায় ৯ কোটি টাকা; হাতবদল হয়েছে ৬৭ কোটি টাকার শেয়ার।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া বিভিন্ন কোম্পানির শেয়ারের মধ্যে ১৪০টির দাম বেড়েছে; কমেছে ১৪৮টির এবং অপরিবর্তিত ছিল ১৮টি কোম্পানির শেয়ারের দাম।