২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আয়ামাসের সঙ্গে সাজিদ ইন্টারন্যাশনালের চুক্তি নবায়ন

মালয়েশিয়ার ভোগ্যপণ্য তৈরির প্রতিষ্ঠান আয়ামাসের সঙ্গে চুক্তি নবায়ন করেছে সাজিদ প্রাইভেট ইন্টারন্যাশনাল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2014, 11:50 PM

Updated : 22 Aug 2022, 07:13 PM

সাজিদ ইন্টারন্যাশনালের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে সাজিদ ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারি এস এম সাজিদ রহমান, প্রধান বিপণন কর্মকর্তা সায়েদা সোনিয়া পিংকি, আয়ামাসের ব্যবস্থাপনা পরিচালক ফো পেং পেং এবং জেনারেল ম্যানেজার বেং হো উপস্থিত ছিলেন। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশে মালয়েশিয়ার প্রতিষ্ঠানটির তৈরি করা পণ্যের একমাত্র আমদানিকারক ও পরিবেশক সাজিদ প্রাইভেট ইন্টারন্যাশনাল। ১২ বছর ধরে সাজিদ ইন্টারন্যাশনাল এই কোম্পানির সঙ্গে ব্যবসা করছে।

মুরগির মাংসের তৈরি বিভিন্ন খাবার বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করে আয়ামাস।