২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ায় সাউথইস্ট ব্যাংক

আশুলিয়ার গণকবাড়ি এলাকার বলিভদ্রে ১৬০তম শাখা খুলেছে সাউথইস্ট ব্যাংক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2014, 12:45 AM

Updated : 22 Aug 2022, 07:12 PM

রোববার ব্যাংকের উপব্যাবস্থাপনা পরিচালক মাঈনুদ্দিন চৌধুরী নতুন এই শাখা উদ্বোধন করেন।

তিনি বলেন, “এই নতুন শাখার মাধ্যমে সকল প্রকার বাণিজ্যিক ব্যাংকিং সুবিধা ও প্রবাসীদের কষ্টার্জিত অর্থ দ্রুত গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে।”

উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের আশুলিয়া, হেমায়েতপুর এবং সাভার শাখার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।