লেনদেন কমেছে দুই পুঁজিবাজারে
আগের সপ্তাহে চাঙাভাব থাকলেও সপ্তাহের প্রথম দিনে দেশের দুই পুঁজিবাজারেই লেনদেন কমেছে।
রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স গত বৃহস্পতিবারের চেয়ে প্রায় ১ পয়েন্ট কমে ৪ হাজার ৬৪১ পয়েন্ট হয়।
এ বাজারে হাতবদল হয় ৫১৯ কোটি টাকার শেয়ার, যা আগের দিনের তুলনায় ৮৩ কোটি টাকা কম।
আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএসইএক্স এদিন ১৬ পয়েন্ট বেড়ে হয়েছে ৮ হাজার ৭৪২ পয়েন্ট।
সূচক সামান্য বাড়লেও চট্টগ্রামে লেনদেন কমেছে প্রায় ৩ কোটি টাকা; হাতবদল হয়েছে ৪১ কোটি টাকার শেয়ার।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া বিভিন্ন কোম্পানির শেয়ারের মধ্যে ১৪২টির দাম বেড়েছে। কমেছে ১৩০টির এবং অপরিবর্তিত ছিল ২৪টি কোম্পানির শেয়ারের দাম।
গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক ডিএসইএক্সে যোগ হয়েছিল ৬৪ পয়েন্ট। আর প্রতিদিন গড়ে লেনদেন হয়েছিল ৫৪০ কোটি টাকার শেয়ার।
