বিজয়ীদের পুরস্কৃত করলো মাস্টারকার্ড
‘চার চাক্কা হই হই’ ক্যাম্পেইনের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেছে প্রযুক্তিভিত্তিক লেনদেনের আন্তর্জাতিক প্রতিষ্ঠান মাস্টারকার্ড।
বৃহস্পতিবার ঢাকার ওয়েস্টিন হোটেলের গ্র্যান্ড বলরুমে এক অনুষ্ঠানের মাধ্যমে এই ক্যাম্পেইনের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
এরমধ্যে সেরা পুরস্কার বিজয়ী আবু তাহের রতন একটি ব্র্যান্ড নিউ গাড়ি নিয়ে বাড়ি ফেরেন।
ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডধারীদের জন্য মাস্টারকার্ডের প্রথমবারের মতো আয়োজিত ‘চার চাক্কা হই হই’ ক্যাম্পেইনে ইস্যুকারী সব ব্যাংক ও সাড়ে আট হাজার লেনদেনকারী অংশ নেন।
দুটি শ্রেণিতে এই পুরস্কার দেওয়া হয়।
এর একটি দেয়া হয় মাস্টারকার্ড ব্যবহার করে সর্বোচ্চ পরিমাণ ব্যয় বা কেনাকাটার জন্য এবং অপরটি দেওয়া হয় সবচেয়ে বেশিবার কার্ড ব্যবহার করার জন্য।
প্রথম ক্যাটাগরিতে সর্বোচ্চ ব্যবহারকারী দশ জন বিজয়ীকে পুরস্কার হিসেবে দেয়া হয় অস্ট্রেলিয়া ভ্রমণের জোড়া বিমান টিকিট, হীরার গয়না, গ্যাজেটসহ নানা পুরস্কার ।
দ্বিতীয় ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয় একশ' জন ব্যবহারকারীকে। এই ক্যাটাগরির বিজয়ীরা পেয়েছেন একটি ব্র্যান্ড নিউ গাড়ি, ইস্তাম্বুল ভ্রমণের জোড়া টিকেটসহ আরো অনেক পুরস্কার ।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাস্টারকার্ডের গ্লোবাল প্রি-পেইডের গ্রুপ এক্সিকিউটিভ রন হাইনস, দক্ষিণ এশিয়ায় ডিভিশন প্রেসিডেন্ট আরি সারকার, দক্ষিণ এশিয়ায় এরিয়া হেড ভিকাস ভার্মা এবং মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামালসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এই কার্যক্রমের অংশীদার ব্যাংকগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মাস্টারকার্ডের দক্ষিণ এশিয়ায় ডিভিশন প্রেসিডেন্ট মি. আরি সারকার বলেন, “ বাংলাদেশ অমিত সম্ভাবনাময় উন্নয়নশীল একটি দেশ। বাংলাদেশের প্রাত্যহিক কেনা বেচার বাজারের পরিধি প্রায় একশ বিলিয়ন ডলারের, যার প্রায় পুরোটাই নগদে লেনদেন হয়।
"এই 'খরচ করুন এবং পুরস্কার জিতুন' কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশের মানুষকে ইলেকট্রনিক লেনদেনে উৎসাহিত করা যা আসলেই নিরাপদ এবং সুবিধাজনক।”
মাস্টারকার্ডের এই কার্যক্রমে অংশীদার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো হচ্ছে, ব্র্যাক ব্যাংক, ব্যাংক এশিয়া, ডাচ্-বাংলা ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, প্রাইম ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, পূবালী ব্যাংক, দি সিটি ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও লঙ্কাবাংলা ফিন্যান্স।
