লেনদেন কমেছে পুঁজিবাজারে
সপ্তাহের শেষ দিনে দেশের দুই পুঁজিবাজারে কমেছে লেনদেন।
বৃহস্পতিবার দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক প্রায় ১ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪৮৬ পয়েন্ট হয়েছে। এদিন হাতবদল হয়েছে প্রায় ৫৮৮ কোটি টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে প্রায় ৬৪ কোটি টাকা কম।
এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে দিন শেষে সিএসই সূচক প্রায় ১ পয়েন্ট কমে ৮ হাজার ৪৯২ পয়েন্ট হয়েছে। লেনদেন দাঁড়িয়েছে ৪১ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে প্রায় ৪ কোটি টাকা কম।
ডিএসইতে লেনদেনে থাকা কোম্পানিগুলোর শেয়ারের মধ্যে ১২৫টির দাম বেড়েছে, কমেছে ১৩৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির দাম।
ডিএসইর বাছাই সূচক ডিএস-৩০ আগের দিনের চেয়ে প্রায় ৩ পয়েন্ট বেড়ে এক হাজার ৬৫৩ পয়েন্ট হয়েছে।
সপ্তাহ শেষে ডিএসইতে সূচক বেড়েছে ৫৯ পয়েন্ট, দৈনিক গড়ে লেনদেন হয়েছে ৫৪৪ কোটি টাকা।
