পুঁজিবাজারে ঊর্ধ্বগতি
ঈদের পর চালু হওয়ার দ্বিতীয় দিনে দেশের দুই পুঁজিবাজারে সূচক এবং লেনদেন বেড়েছে।
সোমবার দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক প্রায় ৪৬ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪৬৭ পয়েন্ট হয়েছে।
এদিন হাতবদল হয়েছে প্রায় ৫৬০ কোটি টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে প্রায় ১৩২ কোটি টাকা বেশি।
এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে দিন শেষে সিএসই সূচক প্রায় ৮৬ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৪৫৮ পয়েন্ট হয়েছে। লেনদেন দাঁড়িয়েছে ৪১ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে প্রায় ৯ কোটি টাকা বেশি।
ডিএসইতে লেনদেনে থাকা কোম্পানিগুলোর শেয়ারের মধ্যে ১৭৯টির দাম বেড়েছে, কমেছে ৮১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির দাম।
ডিএসইর বাছাই সূচক ডিএস-৩০ আগের দিনের চেয়ে প্রায় ২৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৫৫ পয়েন্ট হয়েছে।
