২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদের পর প্রথম লেনদেনে সূচক কমেছে পুঁজিবাজারে

ঈদের পর প্রথম কর্মদিবসে দেশের দুই পুঁজিবাজারেই সূচক কমেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2014, 05:21 PM

Updated : 22 Aug 2022, 06:49 PM

ঈদ আর সাপ্তাহিক ছুটি মিলিয়ে নয়দিন বন্ধের পর রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন শুরু হয়।  

দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক প্রায় ৭ পয়েন্ট কমে ৪ হাজার ৪২১ পয়েন্ট হয়েছে।

দেশের প্রধান এই পুঁজিবাজারে এদিন হাতবদল হয়েছে প্রায় ৪২৯ কোটি টাকার শেয়ার, যা ঈদের আগে সর্বশেষ কর্মদিবসের (২৪ জুলাই) চেয়ে প্রায় ৮৯ কোটি টাকা বেশি।

ডিএসইতে লেনদেনে থাকা কোম্পানিগুলোর মধ্যে ১২৮টির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১২৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টির দাম।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) দিন শেষে সূচক প্রায় ১২ পয়েন্ট কমে ৮ হাজার ৩৬৯ পয়েন্ট হয়েছে।

লেনদেন দাঁড়িয়েছে ৩২ কোটি টাকা, যা সর্বশেষ কর্মদিবসের চেয়ে প্রায় ৬ কোটি টাকা কম।