সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ইউনিলিভারের ইফতার
রমজান মাস উপলক্ষে অন্যান্য বছরের মতো এবারো সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ইফতারের আয়োজন করেছে বহুজাতিক প্রতিষ্ঠান ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড।
শনিবার ইউনিলিভারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, তাদের চারটি ব্র্যান্ড লাইফবয়, নর, পিওরইট এবং তাজার তত্ত্বাবধানে ‘স্পিরিট অফ রামাদান’ ক্যাম্পেইনের আওতায় জাগো ফাউন্ডেশনের সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ওই ইফতারের আয়োজন করা হয়।
বৃহস্পতিবারের ওই ইফতার আয়োজনে ইউনিলিভার বাংলাদেশ-এর স্কিন ক্লিনজিং বিভাগের প্রোডাক্ট গ্রুপ ম্যানেজার শামীম জামান, গুগল বাংলাদেশের কান্ট্রি কনসালট্যান্ট কাজী মনিরুল কবির, শেখ নুরুল ইসলাম ফারুকী উপস্থিত ছিলেন।
এর পাশাপাশি জাগো ফাউন্ডেশনের শিশুরাসহ আরো ২০০ অতিথি ইফতারে অংশ নেন, যাদের জন্য ছিলো বিশেষ উপহার।
ইফতার শেষে বিডিস্পিরিটঅফরামাডান ডটকম যারা রমজানের পবিত্রতা নিয়ে ‘স্পিরিট’ শেয়ার করেছেন তাদের মধ্য থেকে সবচেয়ে বেশি ‘স্পিরিট’ শেয়ারকারী তিনজনকে পুরস্কার দেয়া হয়।
এছাড়া নিরাপদ পানি নিশ্চিত করতে জাগো ফাউন্ডেশন-এর প্রতিটি স্কুলে দেয়া হয় পিওরইট ওয়াটার পিউরিফায়ার দেয়া হয় ওই চার ব্র্যান্ডের পক্ষ থেকে।
বিজ্ঞপ্তিতে ইউনিলিভার জানায়, তাদের এই ক্যাম্পেইনটি গুগল ক্রিয়েটিভ অ্যাকাডেমির পুরস্কারপ্রাপ্ত আইডিয়া।
