‘পেশেন্ট সাপোর্ট সেন্টার’ করছে এডিএল
বিক্রয়কেন্দ্রগুলোতে ওষুধ পৌঁছানোর পাশাপাশি ‘পেশেন্ট সাপোর্ট সেন্টার’ প্রতিষ্ঠা করছে একুয়ামেরিন ডিস্ট্রিবিউশন লিমিটেড (এডিএল)।
এখন থেকে প্রতিটি বিক্রয়কেন্দ্রে স্থাপিত ‘পেশেন্ট সাপোর্ট সেন্টার’ থেকে গ্রাহকরা সরাসরি তাদের প্রয়োজনীয় ওষুধ সংগ্রহ করতে পারবেন বলে প্রতিষ্ঠানটি জানিয়েছে।
গত রোববার রাজধানীর হোটেল র্যাডিসনে এডিএলের নতুন শাখা উদ্ধোধনের সময় এমজিএইচ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আনিস আহমেদ এ কথা জানান।
এসময় স্যানোফি বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. অসিম জামালও উপস্থিত ছিলেন।
এডিএল এরই মধ্যে রাজধানীর উত্তরা, মগবাজার, মিরপুর ও যাত্রবাড়িতে বিতরণ কেন্দ্র স্থাপন করেছে।
চট্টগ্রামের হালিশহর ও যশোরে স্থাপন করেছে দুটি কেন্দ্র সহ সারা দেশে রয়েছে ১২ টি শাখা।
